হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের তাজপুর এলাকায় বাড়ীর পুকুর থেকে কৃপেন্দ্র দাস কিপুল (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃপেন্দ্র দাস কিপুল (৫৭) উপজেলার ৭ নং করগাওঁ ইউনিয়নের তাজপুর গ্রামের জামিনী মোহন দাসের পুত্র।
বুধবার সকালে সংবাদ পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ৭ নং করগাওঁ ইউনিয়নের তাজপুর গ্রামের জামিনী মোহন দাসের ছেলে কৃপেন্দ্র দাস কিপুল (৫৭) কে বুধবার সকালে বাড়ী লোকজন তাদের পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে নবীগঞ্জ থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। তার মৃত্যুর কারণ জানাযায়নি।
নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান কিপলু দাসের মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন ।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








