সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ সিএনজি ও বাস পুড়ে ছাই
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৩ PM

সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ সিএনজি ও বাস পুড়ে ছাই

মো: আশরাফুল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১১:০৮:২৭ AM

সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ সিএনজি ও বাস পুড়ে ছাই


ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৯টি সিএনজি অটোরিকশা, একটি বাস ও ২টি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ওই স্টেশনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান জানান- বাসে গ্যাস রিফুয়েলিংয়ের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ও উদ্ধারের তথ্য পরবর্তীতে দেয়া যাবে।

আজকের সিলেট/ প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর