গোয়াইনঘাটে মৎস্য সপ্তাহ শেষে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৬ AM

গোয়াইনঘাটে মৎস্য সপ্তাহ শেষে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০৬:২৫:২৬ PM

গোয়াইনঘাটে মৎস্য সপ্তাহ শেষে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত


মাছ আমাদের জাতীয় জীবনে আমিষের চাহিদা পূরন করে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখছে। আইন মেনে মাছ আহরন করতে হবে। অভয়াশ্রমের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সকলের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। বিষ প্রয়োগ করে মাছ ধরলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শেষে উপজেলার বিভিন্ন পুকুর ও হাওরে পোনামাছ অবমুক্ত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধীকারী।

সোমবার বেলা আড়াইটায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী'র সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা আমিনুর রহমানের পরিচালনায় মৎস্যসপ্তাহ -২৫ উদযাপন শেষে উপজেলার বিভিন্ন পুকুরে ও হাওরে ৪১৩.১৫কেজি পোনামাছ অবমুক্তকালে এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো: আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জামাল খান, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, সাবেক সভাপতি এমএ মতিন, গোয়াইনঘাট উপজেলা মহিলা অফিসের সহকারী মো: শামিম আহমদ, মৎস্য অধিদপ্তর গোয়াইনঘাট'র অফিস সহকারী মো: ফয়জুল ইসলাম, সমবায় অফিসের সহকারী মো: জিল্লুর রহমান প্রমূখ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর