কোম্পানীগঞ্জে বালুর নৌকা জব্দ করেছে বিজিবি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৬ AM

কোম্পানীগঞ্জে বালুর নৌকা জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০৬:৪৭:১৭ PM

কোম্পানীগঞ্জে বালুর নৌকা   জব্দ করেছে বিজিবি


সিলেটের কোম্পানীগঞ্জে বালু-পাথর চুরি ও লুটপাট অব্যাহত রয়েছে। লুটেরা দলের সদস্যরা রাতের আঁধারে এ লুটপাট চালাচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের দমনে তৎপর রয়েছে।


সোমবার (২৫ আগস্ট)ভোর রাতে উপজেলার উতমা বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা অবৈধ বালু লোড করাকালে একটি স্টিল বডি নৌকা আটক করে। এ সময় লুটেরা দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। 


বিজিবি উৎমা ক্যাম্পের কমান্ডার হাবিলদারমো: ইউসুফ আলী সরকার নৌকা জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর