মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এতে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিবুল্লাহ আখনের নেতৃত্বে মোবাইল
কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা পুলিশ ও
সেনাবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ মহিবুল্লাহ আখন। জব্দকৃত বালু স্থানীয় তহশিলদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে, পরে নিলামের মাধ্যমে এ বালু বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








