দক্ষিণ সুরমায় মোটরসাইকেলের সাথে বেপরোয়া ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম সফিকুর রহমান (৫৮)। তিনি গোলাপগঞ্জের পালপাড়া গ্রামের মৃত ফাতির আলীর ছেলে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘঠেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিকে একটি বেপরোয়া ট্রাক ধাক্কা দিলে সাথে সাথেই ছিটকে পড়েন সফিক। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকের চালক বা হেল্পারকে আটক করা সম্ভব হয়নি। তবে মোটরসাইকেল ও ট্রাকটি বর্তমানে দক্ষিণ সুরমা থানাপুলিশের হেফাজতের রয়েছে বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান।
আজকের সিলেট/এপি









