জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান আব্দুল হাকিম চৌধুরীর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৪ AM

গোয়াইনঘাটে বিএনপির পথসভায় ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান আব্দুল হাকিম চৌধুরীর

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ০৮:৪৫:১৩ PM

জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান আব্দুল হাকিম চৌধুরীর


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন নিয়ে দেশব্যাপী নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখায় জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে। এই ৩১ দফার বাস্তবায়নে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। কিন্তু জাতীয় নির্বাচনকে বানচাল করতে পিআর পদ্ধতিসহ নানা অযৌক্তিক দাবী নিয়ে ষড়যন্ত শুরু হয়েছে। গণতন্ত্রকামী মানুষ এসব ষড়যন্ত্র মেনে নিবেনা। ফেব্রুয়ারীতে যথাসময়ে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় যাবে।  

মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার স্থানীয় লাফনাউক বাজারে পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩১ দফার বাস্তবায়নে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় উপজেলা ও  পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি জালাল উদ্দীন, সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, ফয়জুল হক, ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সম্পাদক আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সমসির আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বিলাল উদ্দিন, তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন, কবির আহমেদ, বাহার, সিরাজ উদ্দিন, শাহীন আহমেদ, উপজেলা জাসাস সভাপতি মন্জুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দু রব, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুবদল নেতা আবুবকর, গনি মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর