হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নুর মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নুর মিয়া উপজেলার শিবপুর গ্রামের রেনু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।
আজকের সিলেট/মিমো/ প্রতিনিধি
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে 








