সিলেটে অবৈধ বালু–পাথর উত্তোলন-পরিবহন নিষিদ্ধ ঘোষণা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৪ AM

সিলেটে অবৈধ বালু–পাথর উত্তোলন-পরিবহন নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ০৭:২১:৪৩ PM

সিলেটে অবৈধ বালু–পাথর উত্তোলন-পরিবহন নিষিদ্ধ ঘোষণা


সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সিলেটের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এ আদেশ জারি করেন ।

আদেশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহে প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও পাচারের ঘটনা ঘটছে। এসব কার্যক্রমের কারণে পরিবেশ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।

প্রসঙ্গত, সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও বিছানাকান্দি এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। এর ফলে পরিবেশের ক্ষতি ছাড়াও পর্যটন খাতও হুমকির মুখে পড়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর