বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৩ AM

বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ০৭:৩৪:২৭ PM

বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত


বাংলাদেশ-ভারত সীমান্তের অলাভজনক হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রসঙ্গত, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন স্থলবন্দর সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপদেষ্টা বিগত সরকারের আমলে নির্মিত দেশের অলাভজনক ও কার্যক্রমহীন বিভিন্ন স্থলবন্দরের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৮টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর যাচাই করা হয়। এসব স্থলবন্দর কার্যকর/অকার্যকরের বিষয়ে যাচাইয়ের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধির সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি ওই ৮টি স্থলবন্দর সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর