২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৯ PM

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৩:৪৫:১৪ PM

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতাররা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রহমাতাবাদ গ্রামের এনামুল হাসান (৩৫) ও মো. ছালেক (৩০)। 

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। 

র‌্যাব জানায়, মঙ্গলবার রাত প্রায় ১০টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল চুনারুঘাটের মেয়র মোহাম্মদ আলী চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামপাড়া এলাকা থেকে এক ইজিবাইকযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য চুনারুঘাট শহরের দিকে যাচ্ছে। এই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল পাকা রাস্তার ওপর চেকপোস্ট  স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে সংকেত দিয়ে থামালে ইজিবাইক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ইজিবাইকের ভেতর থেকে ২০ কেজি গাঁজা ও ইজিবাইকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর