ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম দলীয় প্রতীক খেজুর গাছের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের থানাবাজার ও বারইগ্রাম বাজারে লিফলেট বিতরণ করে ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খেজুর গাছে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে মাওলানা ফখরুল ইসলাম বলেন- জমিয়ত একটি আদর্শবাহী রাজনৈতিক সংগঠন। জমিয়ত ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের সেবাকে প্রাধান্য দেয়।
তিনি আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ কালে খেজুর গাছের পক্ষে জনসাধারণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দরা।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা হাফেজ মাওলানা মুফতী শিব্বীর আহমদ , উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, লাউতা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আলী হুসেন মহরীর, প্রচার সম্পাদক আলী আহমদ, জমিয়ত নেতা মাওলানা শরীফুদ্দীন, আব্দুল বাকী, লাউতা ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা হেলাল আহমদ, লাউতা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হালিম, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমানসহ জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








