জৈন্তাপুর সীমান্ত এলাকায় পুশ ইন করা ২জন বাংলাদেশী নাগরিক কে আটক করেছে বিজিবি পুলিশের কাছে হস্থান্তর। খবর পেয়ে জকিগঞ্জ ব্যাটলিয়নের লালাখাল বিওপির সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানাযায়, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার ১৩০২ এর ৪নম্বর সাব পিলারের বাঘছড়া এলাকাদিয়ে ১০ বছর আগে ভারতে চলে যাওয়া খুলনা জেলার দিঘলীয়া থানার মাধবপুর গ্রামের মৃত মোতালেব ফকির এর ছেলে হাসানুল ফকির (৫৮) ও তার স্ত্রী মোছা. আম্বিয়া (৩৫) কে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ পুশ ইন করে।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফেট্যানেন্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি জানান, ১০ বছর আগে তারা ভারতে চলে যান, তাদেরকে যথা নিয়মে নিকটস্থ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্থরের পক্রিয়া গ্রহণ করা হয়েছে। আমাদের সীমান্ত সুরক্ষায় বিজিবির নজরদারী জোরদার রয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
জৈন্তাপুর প্রতিনিধি 








