সিলেট বিভাগের জোনাল সেটেলমেন্ট প্রেসকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এর ফলে সিলেটের নাগরিকরা ভূমিসংক্রান্ত কাগজপত্র ও সেবা আগের চেয়ে দ্রুত সময়ে পেতে সক্ষম হবেন।
রোববার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।
সিলেট বিভাগের ৩৬টি উপজেলায় ১৯৮৭-৮৮ অর্থবছরে ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়। সেই থেকে এ অঞ্চলে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১২ সালে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে একটি মিনি প্রেস স্থাপন করা হয়।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, জনস্বার্থে প্রেসটি আরও আধুনিকায়ন ও কার্যকর করার নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো জনগণকে জটিলতা ছাড়াই ভূমিসেবা প্রদান করা এবং ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সেটেলমেন্ট কার্যক্রমকে অধিক গতিশীল করা।
আজকের সিলেট/এপি









