হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে যুবক নিহত, অর্ধশতাধিক আহত
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০১ PM

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে যুবক নিহত, অর্ধশতাধিক আহত

সংবাদদাতা

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০৩:০৬:৫৯ PM

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে যুবক নিহত, অর্ধশতাধিক আহত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় চার গ্রামের সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজি চালকের মধ্যে বাগবিতণ্ডার জের ধরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে পাল্টাপাল্টি অবস্থান নেয় দুই পক্ষ। এর জের ধরে আজ সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে সাব্বির হোসেন নিহত হন এবং উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর