নারায়ণগঞ্জের ভয়ংকর শুটার রিয়াজ গোয়াইনঘাটে আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ AM

জনতার কবলে পড়ে

নারায়ণগঞ্জের ভয়ংকর শুটার রিয়াজ গোয়াইনঘাটে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০৮:১০:০৭ PM

নারায়ণগঞ্জের ভয়ংকর শুটার রিয়াজ গোয়াইনঘাটে আটক


গোয়াইনঘাট উপজেলায় নারায়নগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজকে আটক করেছেন সাধারণ জনতা। গ্রেপ্তার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাবুগঞ্জ এলাকার আব্দুল লতিফের ছেলে। 

বুধবার দুপুর আড়াইটায় উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়নের আলীরগাও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে রিয়াজকে আটক করা হয়। 

পরে তাকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়নের আলীরগাও পুলিশের চেকপোস্টে একটি গাড়ি আটকানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু গাড়িটি না থেমে দ্রুত যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িসহ শুটার রিয়াজকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

পুলিশ জানায়, হত্যা-খুনসহ প্রায় ২০টি মামলার আসামী নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। তার বিরুদ্ধে নারায়ানগঞ্জে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে র্যাব (RAB) তাকে আটক করেছিল । সেসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটর সাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিলো।

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ানগঞ্জের বিভিন্ন  হত্যাসহ ২২টি মামলা রয়েছে। আটকের পর নারায়ানগঞ্জ থানাপুলিশকে অবগত করা হয়েছে। তারা ফোর্সসহ সিলেট আসছে। পরে তাদেরর হাতে রিয়াজকে তুলে দেওয়া হবে।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর