প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে বিভক্ত ওসমানীনগর বিএনপি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৯ PM

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে বিভক্ত ওসমানীনগর বিএনপি

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১০:১৯:১৩ AM

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে বিভক্ত ওসমানীনগর বিএনপি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকি ওসমানীনগরে পৃথক ভাবে পালন করা হয়েছে। ১ সেপ্টম্বর ও ৩ সেপ্টেম্বর পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভ্যন্থরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের সমর্থক ফোরামের উদ্যোগে উপজেলার গোয়ালাবাজারে কেক কেটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অপরদিকে, ইলিয়াসপন্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থকরা ৩ সেপ্টেম্বর উপজেলার দয়ামীর বাজারের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও র‌্যালির মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, একই উপজেলায় পৃথক কর্মসূচী দলের সুমান বিনষ্ঠ করছে। এতে দলের ভেতর আস্থার সংকট তৈরি হচ্ছে এবং তৃণমূল পর্যায়ে ক্ষোভ বাড়ছে।

সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ এনায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের আমলে যেমন রাজাকার শব্দটি ঢালাওভাবে ব্যবহার হতো, লুনা গ্রুপ একই কায়দায় হুমায়ুন কবির সমর্থকদের বহিষ্কৃত ট্যাগ দিচ্ছেন। এ আচরণ আওয়ামী লীগের পুরনো মনোভাবের সঙ্গে মিল রয়েছে। বর্তমানে জনগণ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে এসে কর্মসূচিভিত্তিক রাজনীতিকে বেশি মূল্যায়ন করছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর