সিলেটে প্রায় দেড়কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৯ PM

সিলেটে প্রায় দেড়কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০৬:২১:৩৬ PM

সিলেটে প্রায় দেড়কোটি টাকার অবৈধ পণ্য জব্দ


সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার সিলেট সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে এসব পণ্য জব্দ করে।

পয়েন্টগুলো হচ্ছে, বাংলাবাজার, তামাবিল, উৎমাছড়া, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, শাড়ী, সানগ্লাস, গরু, চকোলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা ও চিনি। বাংলাদেশী শিং মাছের চালানও জব্দ করা হয়েছে।

এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব পণ্যের ব্যাপারে সরকারি বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর