বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিয়ানীবাজার পৌরশহরে আনন্দ র্যালী ও আলোচনা সভা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে আনন্দ র্যালীটি দক্ষিন বাজারে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়া গিয়ে শেষ হয়। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নামে তারা বিভিন্ন স্লোগান দেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নজমুল হোসেনের যৌথ সঞ্চালনায় র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের কন্যা, সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিনা খান পপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল।
প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব কমর উদ্দিনের কন্যা ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের এমপি পদপ্রার্থী সাবিনা খান পপি বলেন, কোনো ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে এখন আর ভয় করার কিছু নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি আজও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের শক্তির প্রতীক। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ আপনাদের হাতে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সিলেট-৬ আসনকে একটি মডেল আসনে রূপ দিতে পারব। ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।”
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার পর অস্থিতিশীল দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে এনেছিলেন তিনি। জিয়াউর রহমানের শাসনামলে দেশের মানুষ সুখ-শান্তি ভোগ করেছে। বিএনপি সবসময় জনগণের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে।
শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সিলেট জেলা কৃষক দলের সদস্য গুলজার আহমদ রাহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, যুগ্ন আহ্বায়ক দৌলা হোসেন সুভাস।
এসময় সিলেট জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, সহযোগী ও অঙ্গসংঘটনের বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








