জৈন্তাপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় অবৈধ মহিষসহ মালামাল জব্দ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৪ PM

জৈন্তাপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় অবৈধ মহিষসহ মালামাল জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০১:৫৬:০৮ PM

জৈন্তাপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় অবৈধ মহিষসহ মালামাল জব্দ


সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার ৫৩টি ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তের শূন্য লাইনের ৩.৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিজিবি টহল দল এই অবৈধ মালামাল আটক করে। আটককৃত মহিষের সিজার মূল্য প্রায় ৯৯ লক্ষ ৪০ হাজার টাকা।

এর আগে শুক্রবার জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪টি ভারতীয় কম্বল আটক করে, যার সিজার মূল্য ৩২,০০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৭২ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, সীমান্তে চোরাচালান রোধ ও সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, (পিএসসি) অধিনায়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর