কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৪ PM

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সংবাদদাতা

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০২:৫০:৫১ PM

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার ভোরে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের টহল টিম  এসব মাদকদ্রব্য জব্দ করে।  

সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে জানান- তাদের একটি বিশেষ টহল দল রোববার ভোর ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় নজুরভাঙ্গা নামক স্থানে অবস্থান নিয়ে দেখতে পায়, মাদক চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় মদ নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এসময় বিজিবি তাদের ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে বিধি মোতাবেক এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর