ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার বেলা ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ আগে গত বৃহস্পতিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনার উৎপত্তি হয়। পরবর্তিতে সালিশের মাধ্যমে বিচার অনুষ্ঠিত হলে একটি পক্ষ সেই বিচার প্রত্যাখান করেন। এবং পূর্বের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুপুরে এক পক্ষ অপর পক্ষের বাড়িতে অনুষ্ঠান চলাকালীন সময়ে জায়গা-জমি ও খেলার কথা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে সেটি সংঘর্ষের রূপ নেয় এবং এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি
সংবাদদাতা 








