গোয়াইনঘাটে ৩০টি ভারতীয় মহিষ জব্দ ও একজনের কারাদণ্ড
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩০ PM

গোয়াইনঘাটে ৩০টি ভারতীয় মহিষ জব্দ ও একজনের কারাদণ্ড

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০৩:০৭:১৯ PM

গোয়াইনঘাটে ৩০টি ভারতীয় মহিষ জব্দ ও একজনের কারাদণ্ড


গোয়াইনঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমান আদালত।

সোমবার ভোররাতে সিলেট ব্যাটেলিয়ানের (৪৮ বিজিবি) তামাবিল ও সংগ্রাম বিওপি সদস্যরা উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি মহিষ আটক করে।

অপরদিকে রাত ১টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিআই (পিকাপ) গাড়ীতে ৪ টি ভারতীয় মহিষসহ গাড়ীর চালক মো. দেলওয়ার হোসেনকে আটক করে। আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত এবং আটককৃত গাড়ীটি ডাম্পিং এর জন্য থানা পুলিশের জিম্মায় ও গাড়িতে থাকা ৪ টি মহিষ বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, অভিযান পরিচালনার মাধ্যমে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। বিধিমোতাবেক জব্দকৃত মহিষের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর