কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই ব্রীজের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার ভোর ৩টা ৪৫ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত চলা এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নেয়।
অভিযানকালে ধলাই নদীর নিচে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বলগেট নৌকা, আটটি লিস্টার নৌকা এবং তিনটি বার্কি নৌকা আটক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অবৈধ কার্যক্রম ধলাই ব্রীজের গঠনগত নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্রিজ ও নদীর সুরক্ষায় আগামী ২৪ ঘণ্টা বিশেষ নজরদারি রাখা হবে।
আজকের সিলেট/এপি









