বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার আওতাধীন পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি সংবর্ধনা- বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত।
পুর্ব পৈলনপুর ইউনিয়ন সেক্রেটারি আবু জাকেরের পরিচালনা ও সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা শাখা সেক্রেটারী আবু সুফিয়ান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বায়তুলমাল সম্পাদক নূর মোহাম্মদ প্রমুখ।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বালাগঞ্জ প্রতিনিধি 








