সিলেটে মাঝারী থেকে ভারী বৃষ্টির আভাস
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:২৯ PM

সিলেটে মাঝারী থেকে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৪:১২:৪১ PM

সিলেটে মাঝারী থেকে ভারী বৃষ্টির আভাস


সিলেটের বিভিন্ন এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনের তাপমাত্রা কমতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্র হ বৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেটের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

পরবর্তী চারদিনের পূর্বাভাসেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত এসব এলাকা বৃষ্টি হতে পারে। এ সময় ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

১৫ সেপ্টেম্বরের পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর