বিয়ানীবাজারে সাতার প্রশিক্ষণে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৭ PM

বিয়ানীবাজারে সাতার প্রশিক্ষণে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৬:১১:৪৬ PM

বিয়ানীবাজারে সাতার প্রশিক্ষণে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


বিয়ানীবাজার উপজেলায় সাতার প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় আবু মাজেদ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে নিহত হয়েছে। নিহত আবু মাজেদ পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী। সে কসবা গ্রামের ইমাম উদ্দিনের পুত্র।

বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌর শহরের একটি পুকুরে দুপুর ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, সাতার প্রতিযোগিতার অংশ হিসেবে বিদ্যালয় থেকে পৌর শহরের একটি পুকুরে সাতার প্রশিক্ষণে যায় আবু মাজেদসহ তার বিদ্যালয়ের সহপাঠিরা। সাতার কাটার এক পর্যায়ে পুকুরের মধ্যখানে গেলে তিনি পানিতে তলিয়ে যান। পরবর্তীতে সহপাঠী ও স্থানীয়রা পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার করে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার এস আই দীপংকর সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতার প্রশিক্ষণরত অবস্থায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে! রিপোর্ট হাতে পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর