জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তরুণ আবুল হাসানের মৃত্যু
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ PM

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তরুণ আবুল হাসানের মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০২:০৮:৪১ PM

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তরুণ আবুল হাসানের মৃত্যু


জকিগঞ্জের চেকপোস্ট বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণ আবুল হাসান (২২) শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গত ৬ সেপ্টেম্বর রাতে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

চিকিৎসকরা তিন দিন তাকে আইসিইউতে রেখে লাইফ সাপোর্টে রাখলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। 

উল্লেখ্য, সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ রাস্তার মাঝে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েন আবুল হাসান। এতে তিনি ও আরও দু’জন আহত হয়েছিলেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর