বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ PM

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৩:৫২:৪১ PM

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত


বিশ্বনাথে সিএনজিচালিত অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকের নিহত হয়েছেন। নিহত সিএনজিচালিত অটোরিকশা চালক মো. কুতুব (৪৫) সিলেটের জালালাবাদ থানার যুগিরগাঁও গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে।

শনিবার সকাল ৯টার দিকে সিলেট- সুনামগঞ্জ সড়কের লামাকাজী ইউনিয়নের লামাকাজী বাজার এলাকার গ্যাস পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। 

নিহতের ছোটভাই কানাডা প্রবাসী ফটোসাংবাদিক আমির হোসেন সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকাল ৯টায় সিলেট - সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলাধীন লামাকাজি মাছ বাজারের সামনে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক কুতুব গুরুতর আহত হলে সাথে সাথে তাকে স্থানীয়রা উদ্ধার সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি গাড়ি জব্দ করে।

আজকের সিলেট/প্রতিনিধি/এনই

সিলেটজুড়ে


মহানগর