গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে দুই মামলা আসামি ৩৪২ জন
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৪ PM

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে দুই মামলা আসামি ৩৪২ জন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০৭:৩৭:১৭ PM

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে দুই মামলা আসামি ৩৪২ জন


সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ের হাজিপুরে ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে পিয়াইন নদীর  ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উওোলনের ঘটনায় পৃথক  দুটি  মামলায় ৪২ জনেন নাম উল্লেখ করে দুইশত থেকে তিনশত জনকে  অজ্ঞাত   আসামি করে মামলা হয়েছে।

রোববার গোয়াইনঘাট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম। 

থানা সূত্র জানায়,দুই মামলার মধ্যে একটি মামলা গোয়াইনঘাট  ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম। ওপর মামলার বাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা   আবু বক্কর  গাজী। 

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের হাজিপুরের প্রতাপপুর,লুনীর কইন্না খাল পিয়াইন নদীতে , সদর ইউনিয়নের আমবাড়ি এলাকা পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু উওোলন করে  আসছিল একটি চক্র। ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উওোলন ফলে নদীর পাড় ভাঙ্গন, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছিল। এ ঘটনায় শুক্রবার ও রোববার গোয়াইনঘাট উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম বাদী হয়ে এজহার নামীয় ২৬ জনের নাম উল্লেখ করে  ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা নং ১২। রোববার ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কর গাজী বাদী হয়ে এজহার নামীয় ১৬ জন ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত রেখে  গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।থানার  মামলা নং ১৪। পৃথক দুই মামলায়  এজহার নামীয় মোট  ৪২ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ। 

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উওোলন দায়ে পৃথক দুটি মামলা ৪২ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর