কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাত ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন নুরুল ইসলাম (৪৮) নামের এক দিনমজুর। নিহত নুরুল ইসলাম সনা’র হারাতৈল রাঙ্গারাই গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।
ঘটনার সময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ ৫ সন্তান।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার হারাতৈল রাঙ্গারাই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গছে, হারাতৈল রাঙ্গারাই গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে নুরুল ইসলাম সনা’র সাথে একই বাড়ির তারই চাচাত ভাই বাবুল আহমদ ও তার পরিবারের সদস্যদের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম সনা’র শিশুসন্তান বাবুল আহমদের সীমানায় মল ত্যাগ করে। এ নিয়ে দুই পরিবারের মাঝে ঝগড়া শুরু হলে ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলাম সনা’র বসতঘরে ঢুকে হামলা চালান বাবুল আহমদ ও তার পরিবারের সদস্যরা।
এসময় ধারালো অস্ত্রের আঘাতে নুরুল ইসলাম ও তার স্ত্রী রিনা বেগম এবং ৫ সন্তান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহতের স্ত্রী রিনা বেগমের অবস্থা আশংকাজনক।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আজকের সিলেট/এপি
সংবাদদাতা 








