রাতারগুলের রূপে মুগ্ধ আইন উপদেষ্টা
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৯ AM

রাতারগুলের রূপে মুগ্ধ আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ০৮:৩০:৪৩ PM

রাতারগুলের রূপে মুগ্ধ আইন উপদেষ্টা


সিলেট সফরে এসে রাতারগুল জলারবনে ঘুরে মুগ্ধতা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি রাতারগুলে পৌঁছে নৌকায় করে জলারবনের মনোরম দৃশ্য উপভোগ করেন। এসময় রাতারগুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নৌকার মাঝিদের কণ্ঠে গানও শোনেন।

তার সঙ্গে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, রাতারগুল দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। পরিবেশ সমুন্নত রেখে এখানে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকারের তরফে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাতারগুল জলারবন সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। ৫০৪ একর আয়তনের এ বনকে সরকার ১৯৭৩ সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়া ২০১৫ সালে রাতারগুলের ২০৪.২৫ হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর