মৌলভীবাজার সীমান্তে ১২ রোহিঙ্গা আটক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৪ AM

মৌলভীবাজার সীমান্তে ১২ রোহিঙ্গা আটক

সংবাদদাতা

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ১১:২১:৫৩ PM

মৌলভীবাজার সীমান্তে ১২ রোহিঙ্গা আটক

ফাইল ছবি


মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজিবি ৫২ ব্যাটালিয়নের টহল টিম সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বড়লেখা উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকায় তাদের আটক করে।


আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু।


বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান- ভারত থেকে অনুপ্রবেশের সময় এ ৯ জনকে আটক করা হয়েছে। আইনাগত প্রক্রিয়া শেষে তাদের বড়লেখা থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।


আজকের সিলেট/প্রতিনিধি/এনই

সিলেটজুড়ে


মহানগর