সিলেট বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৯ PM

সিলেট বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ০১:১৬:২৭ PM

সিলেট বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর


সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরের দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর