পারাবতের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০২ PM

পারাবতের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ০৩:২২:৪৬ PM

পারাবতের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রীজের ওপর সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় সিলেট রুটে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল ১০টা ৫৭ মিনিটে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার পরপরই ট্রেনটি এ দুর্ঘটনার শিকার হয়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, বিকল হওয়া ইঞ্জিন উদ্ধারে সিলেটগামী পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন ব্যবহার করা হবে। পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জ পৌঁছালে সেটির ইঞ্জিন দিয়ে পারাবতকে ফিরিয়ে আনা হবে। এতে সময় লাগতে পারে ২-৩ ঘণ্টা।

পারাবত ট্রেনের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ ছাড়ার কিছুক্ষণ পর চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখা যায় দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফিউজ পরিবর্তনের জন্য মেকানিক্যাল টিম প্রয়োজন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর