গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৩ PM

পরিবারের দাবি যৌতুকের জন্য হত্যা

গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ০৭:১৬:০০ PM

গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন


গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে যৌতুকের দাবিকে কেন্দ্র করে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে বগাইয়া গ্রামের মোকাম মহল্লার আলী আহমদ (৩৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্ত্রী রুবেনা বেগমকে (৩০)। নিহত রুবেনা বেগম তিন সন্তানের জননী এবং নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গুরজুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রুবেনা বেগম খাটে শুয়ে ছিলেন। আলী আহমদ হঠাৎ দা হাতে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আলী আহমদ নিজ শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন ও এসআই জহুরলাল ঘটনাস্থল পরিদর্শন করে তাকে গ্রেফতার করেন।

নিহতের পরিবার অভিযোগ করেছে, যৌতুকের তিন লক্ষ টাকার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 

তারা জানান, চার বছর ধরে আলী আহমদ যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। সম্প্রতি বিশ হাজার টাকা দেওয়ার পরও তার লোভ কমেনি। ঘটনার পরপরই দশ হাজার টাকা ফেরত দেওয়া হয় বলে তারা দাবি করেন। নিহতের স্বজনদের অভিযোগ, এখন হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আলী আহমদকে মানসিক রোগী সাজানোর চেষ্টা চলছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।

ময়না তদন্ত শেষে শনিবার বাদ আছর রুবেনা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয় আঙ্গুরজুর গ্রামে।

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সেই কারণেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর