সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পশু জব্দ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৪ PM

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পশু জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০৫:৩০:১৯ PM

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পশু জব্দ


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আওতাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পশু জব্দ করেছে বিজিবি। 

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও বিছনাকান্দি এসব অভিযান চালানো হয়। 

বিজিবির বাংলাবাজার ও বিছনাকান্দি বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় গরু, মোটরসাইকেল মিটার, ফুচকা ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। অন্যদিকে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড় ও বিপুল পরিমাণ ওষুধ আটক করে।

অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, আটককৃত সব চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর