প্রবাসীদের নিরাপত্তায় কাজ করবে গণঅধিকার পরিষদ: এডভোকেট জাহিদুর রহমান
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫২ AM

প্রবাসীদের নিরাপত্তায় কাজ করবে গণঅধিকার পরিষদ: এডভোকেট জাহিদুর রহমান

সংবাদদাতা

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০৬:৪৯:২৫ PM

প্রবাসীদের নিরাপত্তায় কাজ করবে গণঅধিকার পরিষদ: এডভোকেট জাহিদুর রহমান


প্রবাসীরা দেশের প্রাণ উল্লেখ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের দলের মনোনীত প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান।

সোমবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীক ট্রাক মার্কার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীরা দেশে আসার সময় প্রায়ই এয়ারপোর্টে হেনস্তার শিকার হন। শুধু তাই নয়, বিভিন্ন সময় তারা নানা ধরনের হয়রানি ও নির্যাতনের সম্মুখীন হন। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে গণঅধিকার পরিষদ কাজ করবে।

এসময় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের কাছে ভোট প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের মৌলিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কাজ করা হবে গণঅধিকার পরিষদের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে ট্রাক প্রতীকের পক্ষে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর