আশীষ দাশ গুপ্ত লাখাই থেকে : লাখাই উপজেলার বামৈ থেকে লাখাই বাজার পর্যন্ত রাস্তার বটতলা থেকে লাখাই বাজার পর্যন্ত মধ্যে মধ্যে মরন ফাঁদ তৈরি হয়েছে, এই রাস্তা থেকে ইউনিয়ন পরিষদ হয়ে লাখাই বাজার পর্যন্ত, ও এই রাস্তা থেকে লাখাই একমাত্র বিদ্যাপীঠ লাখাই অভয়চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষার পানি চলে যাওয়ার পর দেখা যায় বিস্তির্ণ অঞ্চলের যাতায়াতের প্রধান মাধ্যম জনগুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন জায়গায় ইট উঠে, ও ঢালাই উঠে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। প্রতি দিন টমটম সিএনজি অটোরিকশা উল্টে পানিতে পড়ে যাচ্ছে। চলাচলের সুবিধার্থে স্থানীয়রা কোথাও কোথাও ইট বিছিয়ে উপযোগী করলেও দীর্ঘদিন সংষ্কারের অভাবে সম্প্রসারিত গর্তগুলি পরিণত হয়েছে একেকটি মরণ ফাঁদে। এমন পরিস্থিতিতে আসন্ন বর্ষা মৌসুমকে ঘিরে নানা আশংকা জেঁকে বসেছে জনপদের সাধারণ মানুষের মধ্যে।
স্বরজমিনে দেখাযায়, লাখাই ইউনিয়নের ১নং ইউনিয়নের ডিসি রোডে হইতে লাখাই বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষার পানিতে রাস্তা ডুবে বড় বড় গর্ত হয়ে দুর্ভোগে পড়েছে মানুষ। লাখাই বাজারে ও ইউনিয়ন পরিষদে আসা স্বজনগ্রাম, রুহিতনসী, পূর্ব গ্রাম, চিকনপুর, মরণপুর, আমানুল্লাহপুর, কামালপুর শিবপুর ৮ গ্রামের প্রায় ২০ থেকে ২৫ হাজার বাসিন্দা, রাস্তাটি দিয়ে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি দিয়ে যান চলাচলের অনুপযোগী হওয়ায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ পথ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে এ এলাকায় বসবাসরত হাজারো মানুষের মনে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা আনজব আলী জানান, ডিসি হইতে লাখাই ১ নং ইউনিয়ন পরিষদ ও বাঙ্গালপাড়া হাটি হয়ে লাখাই বাজার পর্যন্ত রাস্তাটির বাঙাল ভরাটি বিন্দার বাড়ি খালের সামনে ভাঙ্গন থাকায় প্রতিদিনই গাড়ি উল্টে যাচ্ছে । দীর্ঘ কয়েক বছর ধরে এ রাস্তায় কোনো সংস্কার কাজ হয়নি । যার কারণে রাস্তাটিতে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও রাস্তার দুই পাশের মাটি সরে যাওয়ায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে পানিতে ও বৃষ্টির পানিতে রাস্তার দুই দিকে ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়। বর্তমানে সড়কটিতে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ এলাকায় কোমলমতি শিক্ষার্থীরা এ পথ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নানা দুর্ঘটনায় সম্মুখিন হচ্ছে। এ রাস্তা দিয়ে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কখনো কখনো মানুষ অসুস্থ হলে এ পথ দিয়ে যেতে বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি চাকরিজীবী, ব্যবসায়ী, পথচারীরা এ পথ দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষক রহিছ উদ্দিন বলেন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ভাঙ্গন থাকায় উল্টে খালে পড়ে যাই। আমরা এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার অবগত করেও কোনো সাড়া পাইনি।
আরাধন কর্মকার নামে এক ব্যবসায়ী জানান, এ রাস্তাটি খালের পাড় দিয়ে তৈরি হওয়ায় বৃষ্টির দিনে চলতে গিয়ে প্রায় সময় পা পিছলে খালে পড়ে যাই। তাছাড়া মালামাল বহন করতে কোনো পরিবহন চলতে পারে না। বাঙ্গালপাড়ে হাটি খালে আমার মালের গাড়ি উল্টে পড়ে গিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে। প্রতিদিন এই অনেক ব্যবসায়ের মালামাল ক্ষতি হচ্ছে। এ রাস্তাটি সংস্কারের কাজ করার দাবী জানাই।
লাখাই উপজেলা প্রকৌশলী মোঃ এহেতেশামুল হক জানান, এ রাস্তাটি সংস্কার করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি যদি বরাদ্দ আসে তাহলে আমরা কাজ করব।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি









