সিলেটে অপসারিত আওয়ামী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৮ PM

সিলেটে অপসারিত আওয়ামী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ১২:০৬:১২ PM

সিলেটে অপসারিত আওয়ামী ইউপি চেয়ারম্যান গ্রেফতার


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তোয়াজিদুল হক তুহিনকে (৪৫) গ্রেফতার করেছে থানাপুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

তোয়াজিদুল হক তুহিন লালাবাজারের খরশনা গ্রামের রুশন মিয়ার ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

তুহিন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও তাঁর অনুপস্থিতির কারণে সম্প্রতি এ পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 

আওয়ামী সরকার পতনের পর দায়েরকৃত বেশ কয়েকটি হত্যা ও বিস্ফোরক মামলার আসামি তোয়াজিদুল হক তুহিন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/স্টাফ/কে.আর

সিলেটজুড়ে


মহানগর