ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শনে ভারতীয় সহকারি হাইকমিশনার
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩১ AM

ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শনে ভারতীয় সহকারি হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৫:৪২:২৬ PM

ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শনে ভারতীয় সহকারি হাইকমিশনার


ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার টি. হ্যাংসিং। পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ী এবং পর্যটকদের ভিসা প্রাপ্তি সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। দুই দেশের সরকারের উচুপর্যায়ে বিষয়টি নিয়ে কাজ চলছে। যথা সময়েই সকল সমস্যা ও জটিলতা নিরসন করে উভয় দেশের মানুষের ভিসা প্রাপ্তি সহজিকরণের মাধ্যমে সব ধরনের কার্যক্রম সহজতর হবে। 

বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শন করেন।

এ উপলক্ষে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতি কর্তৃক তার সন্মানে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। ভোলাগঞ্জকে এই অঞ্চলে ভবিষ্যৎ ব্যবসা ও পর্যটনের প্রাণ উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত প্রয়াসের মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাকৃতিক  উন্নয়নের ধারা আরও শাণিত হবে।

ভোলাগঞ্জ স্থলবন্দর মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানী কারক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন - ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আবদুল হাছিব, আক্তারুজ্জামান নোমান, আবদুস সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, আবুল ফজল, শাহনেওয়াজ লিটন, আকদ্দস আলী, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কাওসার আহমেদ, সাজ্জাদ হোসেন দুদু, আবদুর রহমান, আতাউর রহমান, সুন্দর আলী, আবদুল মতিন ভেড়াই, ইসমাইল হোসেন, সোহান আহমদ, মনির উদ্দিন, জাকারিয়া প্রমুখ। মত বিনিময় শেষে ভারতের সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকা ও সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেন।  

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর