শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ১১:২২:৪৮ পূর্বাহ্ন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় সামাজিক  সাংষ্কতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা মহানগর এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) শহীদ মিনারে জাসাস সিলেট জেলা-মহানগর এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ওয়াসা সিলেটের চেয়ারম্যান জনাব মিফতাহ্ সিদ্দিকী, সিলেট ৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান ও মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার। 

উক্ত আলোচনা সভায় অতিথিরা  বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসে সংঘটিত ঘটনাপ্রবাহ জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। দিনটি আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় নতুন করে উজ্জীবিত হওয়ার প্রেরণা জোগায়।

এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো-জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা। মতপার্থক্য ও বিভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর জাসাসের সাবেক আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, নজরুল পরিষদের সভাপতি আমিরুল ইসলাম বাবু,সম্মিলিত নাট্যপরিষদের পরিচালক মঞ্জুর আহমেদ, জেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি জয়নাল আহমেদ রানু, মহানগর জাসাসের সাবেক সভাপতি মুসা রেজা চৌধুরী, সাবেক জাসাস নেতা কয়েস আহমদ সাগর সহ জেলা ও মহানগর জাসাসের অসংখ্য নেতৃবৃন্দ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর