বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) পদে মনোনীত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সদস্য সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
শনিবার সকালে বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিতে, তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী বলেন, দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমার উপর যে দায়িত্ব দিয়েছেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা অক্ষরে অক্ষরে পালন করব।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








