বরাবরের মতো এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সোমবার সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
শাহী ঈদগাহ ময়দানপ্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি ও দোয়া পরিচালনা করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান। নামাজের পূর্বে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
দরগাহে হজরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ
দরগাহ হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হুজায়ফা হোসাইন।
কালেক্টরেট জামে মসজিদ
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
কুদরত উল্লাহ জামে মসজিদ
সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ
আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাতের পূর্বে আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামাতে ইমামতি ও খুতবাহ পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। এই জামাতে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
সিলেট রেজিষ্ট্রারি মাঠ
সিলেট রেজিষ্ট্রারি মাঠে ঈদ জামাতের আয়োজন করেছে আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার। এখানে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া সাতটায়।
এসএমপি কমিশনার জাকির হোসেন খান জানান, ঈদের দিন ভোর থেকে পোশাকে-সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবেন। সেই সঙ্গে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) থাকবে নিরাপত্তায়। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা শাহী ঈদগাহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করব।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








