সম্পত্তির দ্বন্ধে ভাইয়ের হাতে ভাই খুন
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১২ PM

সম্পত্তির দ্বন্ধে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৪ ০৪:৪১:২১ AM

সম্পত্তির দ্বন্ধে ভাইয়ের হাতে ভাই খুন


হবিগঞ্জের বানিয়াচংয়ে এ পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে বলে জানা যায়। নিহত নিওশাদ মিয়া (৪০) দোয়াখালী এলাকার কিম্মত আলীর ছেলে। এ ঘটনায় নারীসহ আরও ৩জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার ৩নং ইউনিয়নের দোয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইমরান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘ দিন থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে নওশাদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় নারীসহ আরও ৩জন আহত হন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর