ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:১৫ AM

ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০৮:২৫:৩৩ AM

ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন


স্বাস্থ্যকর খাবার, সময়মতো খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, শরীরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখা এবং শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পানি পান অপরিহার্য।

মানবদেহের প্রায় ৬০ শতাংশই পানি দিয়ে গঠিত। তাই শরীরে পানির ঘাটতি দেখা দিলে দুর্বলতা, হজমের সমস্যা এবং বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হতে পারে। তবে শুধু বেশি পানি পান করাই নয়, সঠিক নিয়মে পানি পান করাও সমান গুরুত্বপূর্ণ।আয়ুর্বেদশাস্ত্র ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, পানি পানের ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা উচিত।

ঢকঢক করে পানি পান নয়
তীব্র তৃষ্ণা পেলেই একসঙ্গে অনেকটা পানি পান করার অভ্যাস ভালো নয়। এতে শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। তাই একবারে বেশি না খেয়ে ধীরে ধীরে পানি পান করাই উত্তম।

অল্প অল্প করে পানি পান করুন
চিকিৎসকদের পরামর্শ, চুমুক দিয়ে অল্প অল্প করে পানি পান করা উচিত। কখন পানি  পান করবেন, তা ব্যক্তির শারীরিক অবস্থা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। যাদের হজমের সমস্যা রয়েছে, তারা খাবার খাওয়ার সময় পানি না খেয়ে কিছুক্ষণ পরে পান করলে উপকার পেতে পারেন। আবার যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা খাবারের আগে পানি পান করলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমতে পারে।

অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলুন
বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি নিয়মিত পান করা শরীরের জন্য উপকারী নয়। এর পরিবর্তে ঈষদুষ্ণ বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করলে হজমে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং শরীরকে আরাম দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক নিয়মে পানি পান করার অভ্যাস শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর