রাসূল (সা.)সহ সকল নবীদের কটুক্তিকারী সজীব দাশের সর্বোচ্চ শাস্তির দাবি চেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (৩১ আগস্ট) হবিগঞ্জ সদর তেঘরিয়া ইউপির আব্দুল্লাহপুর গ্রামের বিবাশ দাশের পুত্র সজীব দাশ, তার ফেসবুক আইডি হতে ইসলাম ধর্মের প্রবর্তক সর্বশেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) সহ সকল নবীদের নিয়ে কটাক্ষ ও কুরুচিপূর্ণভাবে গালমন্দ করে, যা সর্বস্তরের মুসলমানদের হৃদয়ে আঘাত লাগে এবং সবার মঝে উত্তেজনা সৃষ্টি হয়।
সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছেন।
তার সর্বোচ্চ দাবি চেয়ে সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিনির্মাণ হবিগঞ্জ, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখা, ও বক্তা পরিষদ হবিগঞ্জ থেকে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আহমদুল হক, মাওলানা নোমান আহমদ, মুফতি তাফাজ্জুল হক, মাওলানা মাহফুজ আল মানসুর, মাওলানা শায়খ গাজী নাছির উদ্দিন আল হাদী, মুফতী ফায়জুল কারীম, মাওলানা আশিকুর রহমান, মাওলানা হাফিজুর রহমান বাহুবলী, মুফতি হাবিবুর রহমান আইয়ূবী, মাওলানা নোমান আল-হাবীব, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।
আজকের সিলেট/ডি/এপি
হবিগঞ্জ প্রতিনিধি 








