শিশুর দাঁতের যত্ন
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৮ AM

শিশুর দাঁতের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১১:১৫:৩২ AM

শিশুর দাঁতের যত্ন


প্রতি দিন শিশুসন্তানকে চকোলেট, বিস্কুটের ক্রিম খাওয়াচ্ছেন? এসব খাওয়া খুদের দাঁতের জন‍্য কতটা ক্ষতিকর, সেটা ভুলে গেলে কী করে চলবে। কম বয়স থেকেই যদি সন্তানের দাঁতের যত্ন নিতে শুরু না করেন, তা হলে পরে খুদেকেই ভুগতে হবে দাঁতের সমস‍্যায়। সেটা না চাইলে সন্তানের দাঁতের যত্নে বাড়তি সতর্ক থাকতে হবে।

কীভাবে নেবেন?
রোজ দুুই বেলা দাঁত মাজার অভ‍্যাস করান শিশুকে। সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতের খাবার খাওয়ার পর।

মিষ্টিজাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়ানোর চেষ্টা করুন। চিনি দাঁতের জন‍্য একেবারেই ভাল নয়। দাঁত ক্ষয়ে যায়।

শিশুর দাঁতে কোনো সমস‍্যা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। নিজে কোনো সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়।

দাঁত ভালো রাখতে শিশুর শরীরে পানির পরিমাণ বেশি হওয়া জরুরি। তাই বেশি করে জল খাওয়াতে হবে।

অসুবিধা না হলেও শিশুর দাঁতের অবস্থা ভালো আছে কি না, সেটা এক বার যাচাই করে নেওয়া জরুরি। তার জন‍্য মাঝেমাঝে শিশুকে নিয়ে চিকিৎসকের কাছে যান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর