সাগরদিঘির পাড়ে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪টি ঘর
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪৪ AM

সাগরদিঘির পাড়ে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪টি ঘর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ০৭:২৩:২১ AM

সাগরদিঘির পাড়ে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৪টি ঘর

ছবি: সোহেল মিয়া


নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়ের পাশের একটি কলোনিতে আগুন লেগে অন্তত ৪টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সাগরদিঘীরপাড় ওয়াকওয়ে সংলগ্ন কলোনীর দু’টি টিনশেডের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ওয়াকওয়েতে হাঁটার সময় ৫টা ৫০ মিনিটের দিকে আগুন লাগতে দেখি। বাসায় ডাকাডাকি করে দেখা যায় কেউ নেই। পরে ফায়ার সার্ভিসকে কল দিলে ৬টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে।

ফায়ার সার্ভিস সিলেট তালতলা স্টেশনের জ্যেষ্ঠ অফিসার বেলাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্র আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতে ঘটনা ঘটেনি। তবে অন্তত ৪টি ঘরের মালামাল পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এসব খতিয়ে দেখা হচ্ছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর