সুনামগঞ্জের মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নিপেন্দ্র দেবনাথ (৫০)। তিনি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গলহা গ্রামের বাসিন্দা এবং মৃত উপেন্দ্র দেবনাথের ছেলে।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায, নিপেন্দ্র দেবনাথ কলমাকান্দার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন। গলহা উচ্চ বিদ্যালয়ের সামনে সাবমার্জেবল পাকা রাস্তায় মধ্যনগর থেকে কলমাকান্দাগামী একটি মোটরসাইকেল পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
মধ্যনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস ছত্তার জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহীদের মধ্যে কয়েকজনও আহত হয়েছেন।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিপেন্দ্র দেবনাথের পরিবারে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








